আকাইদের অন্যতম বিষয় আখিরাতের প্রতি বিশ্বাস 'খ'-এর বাবার জীবনযাপনে প্রভাব বিস্তার করেছে।আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাত অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটিই মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়, যা জনাব 'খ'-এর বাবার জীবনযাপনে পরিলক্ষিত হয়।উদ্দীপকে জনাব 'খ'-এর মা তাকে তার বাবা সম্পর্কে বলেন, “সব কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এবং তার ফলও ভোগ করতে হবে। এরকম বিশ্বাস লালন করতেন বলেই তোমার বাবা পুরো জীবনটা ন্যায় ও সত্যের পথে কাটিয়েছেন।” এখানে তার বাবা মূলত আখিরাতে বিশ্বাসের কারণে এমন কাজ করেছেন। কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে, পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎকাজে উৎসাহিত হয় এবং অসৎকাজ থেকে বিরত থাকে। এভাবে মানুষ অসৎ চরিত্র বর্জন করে সচ্চরিত্রবান হয়ে ওঠে। অপরদিকে যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না, সে সুযোগ পেলেই পাপাচারে ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। কারণ সে পরকালে জবাবদিহিতায় বিশ্বাসী নয়। আখিরাতে বিশ্বাসী মানুষ কখনো পাপাচার ও অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। তাই বলা যায়, 'খ'-এর বাবার আখিরাতের প্রতি বিশ্বাস থাকায় তিনি এমনভাবে জীবনযাপন করেছেন।