জনাব শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব শামীমের কর্মকান্ডে ইসলামে নিষিদ্ধ নিফাকির বিষয়টি প্রকাশ পেয়েছে।নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।" (সহিহ বুখারি) উদ্দীপকে জনাব শামীমের কর্মকান্ডে নিফাকের একটি চিহ্ন অর্থাৎ কথা দিয়ে কথা না রাখা বা ওয়াদা ভঙ্গের বিষয়টি দেখতে পাই। কেননা সে মুদি দোকান থেকে বাকিতে চাল ক্রয় করে এক সপ্তাহ পর টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দিচ্ছে না।তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ নিফাকির বিষয়টি প্রকাশ পেয়েছে
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর