জনাব শাহরিয়ার সম্বন্ধে মাওলানা শিহাবের উক্তি কতটুকু যথার্থ বলে তুমি মনে কর? পাঠ্যপুস্তকের আলোকে তোমার সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব শাহরিয়ার সম্বন্ধে মাওলানা শিহাবের উক্তিটি আমি যথার্থ বলে মনে করি।জনাব শাহরিয়ার ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যায় এবং কবরের পাশে দাঁড়িয়ে তার রোগ ভালো করে দেওয়ার আবেদন জানায়। তার উক্ত কর্মে শিরক প্রকাশ পেয়েছে। শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলে। মহান আল্লাহর সাথে শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো মহান আল্লাহর গুণাবলিতে শিরক করা। উদ্দীপকে জনাব শাহরিয়ারের কর্মে মহান আল্লাহর গুণাবলিতে শিরক প্রকাশ পেয়েছে। আর শিরক অত্যন্ত জঘন্য একটি কাজ। শিরকের গুনাহ মহান আল্লাহ কখনো ক্ষমা করেন না। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, “নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।" (সূরা আন-নিসা: ৪৮) প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। শিরকের মাধ্যমে ইমান চলে যায়। যেমনটি উদ্দীপকে মাওলানা শিহাব জনাব শাহরিয়ারকে উদ্দেশ করে বলেছেন। তাই আমি মনে করি, জনাব শাহরিয়ার সম্বন্ধে মাওলানা শিহাবের উক্তিটি সম্পূর্ণ যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব শাহরিয়ার সম্বন্ধে মাওলানা শিহাবের উক্তি কতটুকু যথার্থ বলে তুমি…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর