শেয়ারFacebookWhatsApp

আকাইদ কী?

উত্তর: ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসই হলো আকাইদ।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

আকাইদ কী?

উদ্দীপক

জনাব আশরাফ সাহেবের একমাত্র সন্তান লাবিদ। সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তার পিতা স্থানীয় একটি মাজারে গরু মান্নত করে ছেলের সুস্থতার জন্য বাবার কাছে প্রার্থনা করলেন। অপরপক্ষে তার বড় ভাই বারাকাত সাহেব কঠোর পরিশ্রম করে ব্যবসা পরিচালনা করেন। তিনি বিশ্বাস করেন জীবনের উন্নতি ও অবনতি শুধুমাত্র কর্মের উপর নির্ভরশীল।

Barisal · 2023

উত্তর

ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসই হলো আকাইদ।

উত্তর

তাওহিদ ইমানের মূল বিষয় হওয়ায় এতে বিশ্বাস করা অপরিহার্য। মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাস করতে হবে। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহিদের উপর প্রতিষ্ঠিত। তাওহিদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। ফলে মানুষ সব অন্যায় ত্যাগ করে সুন্দর জীবনের পথে অগ্রসর হতে পারে। এ কারণেই তাওহিদে বিশ্বাস অতি জরুরি।

উত্তর

জনাব আশরাফ সাহেবের কর্মকান্ডে শিরক ফুটে উঠেছে। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়।জনাব, আশরাফের কাজে এ বিষয়টি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে জনাব আশরাফ সাহেবের একমাত্র সন্তান লাবিদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তিনি তার পীরের নামে একটি ছাগল জবাই করেন এবং সন্তানের সুস্থতার জন্য ঐ পীরের নিকট প্রার্থনা করেন। এ ধরনের কাজ শিরকের অন্তর্ভুক্ত। শিরকের অপরাধ যে কত জঘন্য সে সম্বন্ধে إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ - GER OR مَادُوْنَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ অর্থাৎ, 'নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না। তাছাড়া অন্য যেকোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।' (সূরা আন-নিসা : আয়াত-৪৮)শিরক যে অমার্জনীয় অপরাধ শুধু তাই নয়; বরং এতে আল্লাহ তায়ালার সেরা সৃষ্টি মানুষের অমর্যাদাও করা হয়। মানুষকে আল্লাহ তায়ালা তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর অন্য সবকিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। মানুষকে এমন সব গুণ দেওয়া হয়েছে, যা দ্বারা সে অন্য সকল সৃষ্টিকে বশে এনে নিজের কাজে ব্যবহার করতে সক্ষম। অথচ মুশরিকরা ঐসবের সামনে মাথা নত করে। এভাবে নিজের মর্যাদাহানির জন্য সে নিজেই দায়ী। শিরকের মাধ্যমে মানবসমাজে বিবাদ ও বিভেদ সৃষ্টি হয়। বড় ছোটর পার্থক্য সৃষ্টি হয়। মুশরিকরা নানারকম জড় পদার্থ, দেবদেবী, প্রতিমা, প্রাকৃতিক শক্তির সামনেও মাথা নত করে। এ হচ্ছে মানবতার চরম অবমাননা। শিরকের চূড়ান্ত পরিণতি হচ্ছে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি।

উত্তর

জনাব বারাকাত সাহেবের বিশ্বাসে ইমানের মৌলিক বিষয় তাকদিরকে অস্বীকার করা হয়েছে, যা কুফরের অন্তর্ভুক্ত। এর পরিণতি খুবই ভয়াবহ। তকদির শব্দের অর্থ নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তায়ালা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই মানুষের জীবনের ভালোমন্দের নির্ধারণকারী। সবক্ষেত্রে এমন বিশ্বাস স্থাপন করাই হলো তকদিরে বিশ্বাস। বারাকাত সাহেবের বিশ্বাসে এ বিষয়টিকেই অস্বীকার করা হয়েছে। ইমানের মৌলিক বিষয়গুলোর কোনো একটি অস্বীকার করা হলেও তা কুফর হিসেবে গণ্য হবে। আর জনাব বারাকাতের আচরণে এরূপ অস্বীকৃতিই প্রকাশ পেয়েছে। উদ্দীপকের জনাব বারাকাত সাহেব ব্যবসায়ের সফলতাকে শুধু কর্মের উপর নির্ভরশীল মনে করেন। তার এ ধারণায় তকদিরে অবিশ্বাস প্রকাশ পেয়েছে। বারাকাত সাহেব তার কর্মকাণ্ডের কারণে দুনিয়াতে কাফির হিসেবে গণ্য হবে এবং পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তার এ কর্মকাণ্ডের জন্য আরও যেসব কুফল দেখা দিবে তা হলো-বারাকাত সাহেব আল্লাহ তায়ালাকে অবিশ্বাস করবে, তার নিয়ামত অস্বীকার করবে। সে আল্লাহ তায়ালার প্রতি অকৃতজ্ঞ হবে। সে আল্লাহ তায়ালার বিধিনিষেধ অমান্য করার কারণে সমাজে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হবে। বারাকাত সাহেবের নিকট দুনিয়ার জীবনই প্রধান। সুতরাং দুনিয়ায় ধনসম্পদের ও আরাম আয়েশের লোভে সে নানারকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়তে পারে। চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, সুদ-ঘুষ, জুয়া ইত্যাদিতে সে অভ্যস্ত হয়ে উঠতে পারে। বারাকাত সাহেব আল্লাহ তায়ালা ও তকদিরে অবিশ্বাস করে।ফলে সে যেকোনো বিপদে-আপদে ধৈর্যহারা হয়ে পড়ে। অন্যদিকে, তকদিরে বিশ্বাস না থাকায় যেকোনো ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে। ফলে তার জীবন চরম হতাশার মধ্যে অতিবাহিত হয়। বারাকাত সাহেবের আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যেকোনো পাপ ও অনৈতিক কাজ সে বিনা দ্বিধায় করতে পারে। এভাবে তার মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে। বারাকাত সাহেব আল্লাহ তায়ালার বিধি-বিধান ও আদেশ-নিষেধের কোনো পরোয়া করে না; বরং আল্লাহ তায়ালা, ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে।ফলে আল্লাহ তায়ালা তার প্রতি অসন্তুষ্ট হন। অতএব উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, উদ্দীপকের বারাকাত সাহেবের কর্মকাণ্ডের পরিণাম ও কুফল অত্যন্ত ভয়ঙ্কর।
SSCইসলাম শিক্ষাBarisal 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।