শেয়ারFacebookWhatsApp

"ইসলামই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা।"- ব্যাখ্যা কর।

উত্তর: ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম বা জীবনবিধান। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, 'আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম' (সূরা আল-মায়িদা : আয়াত-৩)। অতএব ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

"ইসলামই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে রাসুলুল্লাহ্ (সাঃ) সাফা পাহাড়ে আরোহণ করে কুরাইশদের উদ্দেশ্যে বলেন, আমি এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। অধিকাংশ কুরাইশ রাসুলুল্লাহ্ (সাঃ) এর সতর্ক বাণী অমান্য করে পূর্বের ন্যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাবাঘর তাওয়াফ করতে থাকে। আবার লাত ও মানাতকে উপাস্য বানিয়ে তাদের সিজদাহ করাও অব্যাহত রাখে। তারা মনে করে, এগুলো তাদেরকে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে।

Sylhet · 2023

উত্তর

শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে।

উত্তর

ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম বা জীবনবিধান। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, 'আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম' (সূরা আল-মায়িদা : আয়াত-৩)। অতএব ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

উত্তর

রাসূল (সা.) কুরাইশদের নিকট দীনের দাওয়াত পৌছে দিয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির পর মহানবি হযরত মুহাম্মদ (সা.) বিপথগামী মক্কাবাসীর নিকট ইসলাম প্রচার আরম্ভ করেন। তিনি ঘোষণা করেন, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল। তিনি আরও ঘোষণা করেন, ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, আল-কুরআন এ ধর্মের পবিত্র গ্রন্থ। আল্লাহ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ামক এবং সবকিছুর মালিক।তিনি সকল সৃষ্টির জীবন ও মৃত্যুদানকারী। উদ্দীপকে মহানবি (সা.)-এর কুরাইশদের ইসলামের দাওয়াত দানের একটি প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। যেখানে কুরাইশদের ঔদ্ধত্য প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষাপটেই মহান আল্লাহ সূরা আল-লাহাব নাজিল করেছিলেন। প্রথম তিন বছর তিনি গোপনে তাঁর আত্মীয়স্বজনকে ইসলামের দাওয়াত দিলেন। পরে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলামের পথে দাওয়াত দেওয়া শুরু করলেন। উদ্দীপকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে রাসুলুল্লাহ (সা.) সাফা পাহাড়ে আরোহণ করে কুরাইশদের উদ্দেশ্যে বলেন- আমি এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি। যা রাসুল (সা.)-এর দীনের দাওয়াতের শামিল।

উত্তর

কুরাইশদের ইবাদত মোটেই সঠিক ছিল না। আকাইদের আলোকে তাদের কর্মকান্ড ছিল শিরকের অন্তর্ভুক্ত। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলা হয়। ইসলাম আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থা। এর বিশ্বাসগত দিকের নাম হলো আকাইদ। আকাইদের বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হয়। এরপর থেকে ইবাদতের যোগ্য মালিক হিসেবে একমাত্র আল্লাহর সামনেই মাথা নত করা বাঞ্ছনীয়। অথচ কুরাইশগণ সত্য দীনের দাওয়াত পাওয়ার পরও যে পথে হাঁটছিল তা নিঃসন্দেহে অযৌক্তিক, ভ্রান্ত এবং ঘৃণ্য। আকাইদের বিষয়গুলো হলো আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নাম ইত্যাদি। এ বিষয়গুলো কুরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত। আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাস এবং তাঁর সামনে নির্দ্বিধায় মাথা নত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অথচ কুরাইশরা আল্লাহর পরিবর্তে অসংখ্য মূ র্তি তৈরি করে সেগুলোর পূজা করত। পবিত্র কাবাঘরে ৩৬০টি মূর্তি স্থাপন করার সাহস তারা দেখিয়েছিল। এসব মূর্তিগুলোর ছিল না কোনো ক্ষমতা, ছিল না কোনো বুদ্ধি। এরা কারও জন্য কিছুই করতে পারত না। অথচ তারা এগুলোকেই উপাস্য বানিয়েছিল। কুরআনে বর্ণিত হয়েছে "কোনো কিছুই তাঁর সদৃশ নয়।" (সূরা আশ-শুরা, আয়াত-১১) আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। আল্লাহ বলেন, 'আল্লাহ কারও মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নি এবং তাঁকে ও জন্ম দেওয়া হয় নি। আর তাঁর সমত্যু কেউ নেই।' (সূরা ইখলাস) তাওহিদের এ বিষয়গুলো অস্বীকার করে কুরাইশগণ যে পূজায় লিপ্ত হয়েছে তা হলো শিরক। আর এটি হলো সবচেয়ে বড় জুলুম ও পাপ। আল্লাহ তায়ালা মুশরিকদেরকে কখনোই ক্ষমা করবেন না। তাই বলা যায়, কুরাইমদের ইবাদত সঠিক ও গ্রহণযোগ্য ছিল না।
SSCইসলাম শিক্ষাSylhet 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।