টগর-এর বিশ্বাসে ইমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত টগর-এর বিশ্বাসে ইমানের মৌলিক বিষয় আখিরাতে বিশ্বাসের বিষয়টি লঙ্ঘিত হয়েছে।আখিরাত অর্থ পরকাল, মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে। মানবজীবনে দুটি পর্যায় রয়েছে। ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন- আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত। আখিরাতে অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে। অতঃপর ভালো কাজের পুরস্কারস্বরূপ জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আখিরাত ইমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ বলেন, "আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।” (সূরা আল-বাকারা: ৪)উদ্দীপকে টগর মনে করে মৃত্যুর পর আর কিছু নেই। তার এরূপ ধারণা ইসলামের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে অন্যতম বিষয় আখিরাতে বিশ্বাসের পরিপন্থি। তাই বলা যায়, টগরের বিশ্বাসে আখিরাতে বিশ্বাসের বিষয়টি লঙ্ঘিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
টগর-এর বিশ্বাসে ইমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর