পলাশের মানসিকতা চিহ্নিত করে আকাইদের আলোকে এর পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: পলাশের মানসিকতায় কুফরি প্রকাশ পায়।যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। যেমন- সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানা। তাছাড়া ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা। উদ্দীপকে পলাশ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত সালাত সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। তাই তার মানসিকতায় কুফরি প্রকাশ পেয়েছে। আকাইদের আলোকে বলা যায়, কুফরির পরিণতি অত্যন্ত ভয়াবহ।মানবজীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও মানুষকে শোচনীয় পরিণতি বরণ করতে হবে। কুফরের কতিপয় কুফল হলো- অবাধ্যতা ও অকৃতজ্ঞতা, পাপাচার বৃদ্ধি, হতাশা সৃষ্টি, অনৈতিকতার প্রসার, অনন্তকালের শাস্তি। পরকালে কাফিররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, তারা জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ তায়ালা বলেন, "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।" (সূরা আল-বাকারা : ৩৯)
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
পলাশের মানসিকতা চিহ্নিত করে আকাইদের আলোকে এর পরিণতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর