জনাব 'ক'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর কর্মকাণ্ড কুফরির শামিল।কুফর শব্দের আভিধানিক অর্থ- অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে।যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে। তখন তাকে কাফির বলা হয়। কাফির অর্থ-অবিশ্বাসী, অস্বীকারকারী। মানুষ নানাভাবে কাফির হতে পারে। যেমন-১. আল্লাহ তায়ালার গুণাবলি অস্বীকার করা। যেমন- আল্লাহকে সৃষ্টিকর্তা বা রিযিক দাতা না মানা।২. ইমানের মৌলিক সাতটি বিষয়ে অবিশ্বাস করা। যেমন- আল্লাহ, 'ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, তাকদির, পুনরুত্থান ও আখিরাত।৩. ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা। যেমন- সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি ইবাদত হিসেবে না মানা।৪. হারামকে হালাল মনে করা। যেমন- মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল মনে করা।উদ্দীপকে জনাব 'ক' এর কর্মকাণ্ড তাকদিরে অবিশ্বাস প্রকাশ পেয়েছে। আর তাকদির ইসলামের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয়। তাই তাকদিরে অবিশ্বাস করা কুফরি। তাই বলা যায়, জনাব 'ক'-এর কর্মকাণ্ড কুফরির শামিল।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'ক'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর