দৃশ্যকল্প-২ এ বর্ণিত সম্মানিত ইমামের বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত কুফরের কুফল ও পরিণতি সম্পর্কে সম্মানিত ইমামের জন্য বক্তব্য যথার্থ।যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে। তন্মধ্যে দুটি বিষয় হলো-হারামকে হালাল মনে করা। যেমন- মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়েজ মনে করা। ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখা যায়, জনাব 'ক' ইসলামের বিভিন্ন বিষয়ে সমালোচনা মুখর এবং তিনি সুদকে হারাম মানতে নারাজ। তাই তার কাজে কুফরি প্রকাশ পেয়েছে। তার কাজের প্রেক্ষিতে ইমামের বক্তব্যটি যথার্থ কেননা, মানবজীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা জন্ম দেয়, মানবসমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। পরকালেও কাফিররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, তারা জাহান্নামে চিরকাল থাকবে।মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, “যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।” (সূরা আল-বাকারা: ৩৯) পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২-এর জনাব 'ক'-এর কাজে কুফরি প্রকাশ পেয়েছে। আর জনাব 'ক' সম্পর্কে ইমাম সাহেবের বক্তব্যটি যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বর্ণিত সম্মানিত ইমামের বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর