জনাব আমিনের দায়িত্ব আকাইদের কোন বিষয়ের সাথে তুলনীয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আমিনের দায়িত্ব আকাইদের 'রিসালাত' বিষয়ের সাথে তুলনীয়। রিসালাত শব্দের অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম ইত্যাদি। পরিভাষায়, মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়, আর যিনি এ দায়িত্ব পালন করেন তাঁকে বলা হয় রাসুল। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য-অগণিত নবি-রাসুল প্রেরণ করেছেন, তাঁরা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তাঁদের উল্লেখযোগ্য কতিপয় কাজ হলো- ● তারা মানুষের নিকট আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরতেন। অর্থাৎ আল্লাহ তায়ালার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন।● সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন।● আল্লাহ তায়ালার ইবাদত ও ধর্মীয় নানা বিধি-বিধান শিক্ষা দিতেন।● পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন।● পৃথিবীতে আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ ও বিধি-বিধান বাস্তবায়নের জন্য হাতে-কলমে শিক্ষা দিতেন। উদ্দীপকে জনাব আমিনকে মিশরে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার দায়িত্ব হলো- বাংলাদেশ সরকারের বার্তা মিশর সরকারের নিকট যথাযথভাবে পৌঁছে দেওয়া। তাই বলা যায়, জনাব আমিনের এই দায়িত্ব উপরে উল্লিখিত আকাইদের অন্যতম বিষয় রিসালাতের দায়িত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব আমিনের দায়িত্ব আকাইদের কোন বিষয়ের সাথে তুলনীয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর