মি. রহিমের ধারণা আকাইদের কোন বিষয়ের পরিপন্থি তা বিশ্লেষণ কর।
উত্তর: মি. রহিমের ধারণা আকাইদের খতমে নবুয়তের পরিপন্থি।খাতুমুন অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়িয়ন বা সর্বশেষ নবি।উদ্দীপকে মি. রহিম মনে করেন, পীর মি. 'ক' যামানার পথ প্রদর্শক। তিনি শেষ যামানার সংবাদবাহক। তাই তার এরূপ ধারণা খতমে নবুয়তের পরিপন্থি। কেননা হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি, তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবি-রাসুলগণের ধারায় সর্বশেষে আগমন করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। আল্লাহ তায়ালা বলেন, "মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল আহসাব : ৪০)হযরত মুহাম্মদ (স.) সর্বশেষ নবি। তাঁর পরে আর কোনো নবি নেই। তাঁর পরে আজ পর্যন্ত কোনো নবি আসেননি। কিয়ামত পর্যন্ত আসবেনও না। তাঁর পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে তারা সবাই ভন্ড, মিথ্যাবাদী ও প্রতারক।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মি. রহিমের ধারণা আকাইদের কোন বিষয়ের পরিপন্থি তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর