সাবিলার বিশ্বাসে আকাইদের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সাবিলার বিশ্বাসে আকাইদের শিরক বিষয়টি প্রকাশ পেয়েছে। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো- আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র মনে করা।আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে- “যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান্নাম।" (সূরা আল-মায়িদা: ৭২)সুতরাং উদ্দীপকে সাবিলার হযরত ঈসা (আ.)-কে মহান আল্লাহর পুত্র মনে করা সুস্পষ্ট শিরক। আর শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এর জন্য সাবিলাকে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সাবিলার বিশ্বাসে আকাইদের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর