মাহিনের চরিত্র কীসের শামিল? আকাইদের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: মাহিনের চরিত্র 'নিফাক' এর শামিল। নিফাক শব্দের অর্থ-ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করাকে নিফাক বলে। যে নিফাকির কাজ করে তাকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (সা.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, “মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি)উদ্দীপকে মাহিনের এক সপ্তাহের ওয়াদা করে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া এবং ফেরত দিয়েছি বলে মিথ্যা বলা মুনাফিকের চিহ্ন। অর্থাৎ মাহিনের চরিত্রে মুনাফিকের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। প্রথমত, ওয়াদা ভঙ্গ এবং দ্বিতীয়ত, মিথ্যা বলা। তাই বলা যায়, মাহিনের চরিত্র মুনাফিকির শামিল।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মাহিনের চরিত্র কীসের শামিল? আকাইদের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর