তুমি কি মুসল্লির মন্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মুসল্লির মন্তব্যের সাথে একমত না। কেননা তার মন্তব্য খতমে নবুয়তের পরিপন্থি। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। এঁদের মধ্যে সর্বপ্রথম নবি ছিলেন হযরত আদম (আ.)। আর সর্বশেষ নবি ছিলেন হযরত মুহাম্মদ (স.)। হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে নবি-রাসুলগণের আগমনের ধারা শেষ বা বন্ধ হয়ে যায়। সুতরাং তিনিই সর্বশেষ নবি বা খাতামুন নাবিয়্যিন। আল্লাহ তায়ালা বলেন, "মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।" (সূরা আল আহযাব: ৪০)আমাদের প্রিয়নবি (স.) হলেন খাতামুন নাবিয়্যিন। তিনি সর্বশেষ নবি। তাঁর পরে আর কোনো নবি নেই। তাঁর পরে আজ পর্যন্ত কোনো নবি আসেননি। কিয়ামত পর্যন্ত আসবেও না। তাঁর পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। কেননা মহানবি (স.) নিজেই বলেছেন, "আমিই শেষ নবি, আমার পরে কোনো নবি নেই।" (সহিহ মুসলিম)উদ্দীপকে মুসল্লির মতে, নবি-রাসুল প্রেরণের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তার এমন মন্তব্য খতমে নবুয়তের পরিপন্থি। হযরত মুহাম্মদ (স.) কে সর্বশে নবি মনে করা ইমানের অংশ। তাই মুসল্লির মন্তব্যের সাথে আমি একমত নই।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
তুমি কি মুসল্লির মন্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর