মফিজের মনোভাবটি চিহ্নিত করে এ ধরনের কাজের পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তথ্যচিত্র-২-এ মফিজের মনোভাবটিতে কুফরি প্রকাশ পেয়েছে। কুফর অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে। যেমন- (ক) আল্লাহ তায়ালার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা। (খ) আল্লাহ তায়ালার গুণাবলিতে অস্বীকার করা। (গ) ইমানের মৌলিক সাতটি বিষয়ে অবিশ্বাস করা। (ঘ) ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা। (ঙ) হালালকে হারাম- মনে করা। (চ) হারামকে হালাল মনে করা। (ছ) ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। (জ) ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা। উদ্দীপকে মফিজ সুদ-ঘুষ বৈধ মনে করে এবং সৃষ্টিকর্তা হিসেবে মহান আল্লাহকে অবিশ্বাস করে। তাই তার মনোভাবে কুফরি ফুটে উঠেছে। কুফরির পরিণতি অত্যন্ত ভয়াবহ।কুফরির ফলে ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে। কাফিরকে আল্লাহ তায়ালা কখনো ক্ষমা করবেন না। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। এ ব্যাপারে মহান আল্লাহ ঘোষণা করেন- "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।” (সূরা আল-বাকারা: ৩৯) কাফির দুনিয়াতে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। কারণ কাফিররা তাকদিরের ভালোমন্দের ওপর বিশ্বাস স্থাপন করে না। আল্লাহর ওপর ভরসা করে' কোনো বিপদাপদে ধৈর্যধারণ করতে পারে না। ফলে তার জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়। অর্থাৎ, কাফির ব্যক্তি দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মফিজের মনোভাবটি চিহ্নিত করে এ ধরনের কাজের পরিণতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর