জনাব রিয়াসাতের ধারণা ইমানের কোন বিশ্বাসের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রিয়াসাতের ধারণা ইসলামের মৌলিক বিষয় তাকদিরে বিশ্বাসের পরিপন্থি।তাকদির অর্থ হলো নির্ধারিত পরিমাণ, ভাগ্য ইত্যাদি। ইসলামি পরিভাষায়, এ মহাবিশ্বে যা কিছু ঘটবে মহান আল্লাহ তার পূর্বজ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব কিছু নির্ধারণ করেছেন। এ বিশ্বাসকে তাকদির বলে। কারণ তাকদিরে বিশ্বাসী মানুষ বিশ্বাস করে, আল্লাহ তায়ালা মানুষের তাকদিরের বা ভাগ্যের নিয়ন্ত্রক। তিনিই তাকদিরের ভালো মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই সে করতে পারবে না। মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে। আর তাকদির বা ভাগ্যের ওপর অবিশ্বাসী মানুষ বিশ্বাস করে তার জীবনের উন্নতি ও অবনতি, সফলতা ও ব্যর্থতা এসবই তার নিজের পরিশ্রম ও কর্মের ওপর নির্ভরশীল, যা ইসলামের তাকদিরের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক।উদ্দীপকে জনাব রিয়াসাত মনে করেন মানুষের কর্মফল তার কর্মের ওপর নির্ভরশীল। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। আলোচনা থেকে বলা যায়, তার এরূপ ধারণা ইমানের তাকদিরে বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থি।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব রিয়াসাতের ধারণা ইমানের কোন বিশ্বাসের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর