মি. 'খ'-এর বন্ধুর আচরণ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: মি. 'খ'-এর বন্ধুর আচরণ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ বলে আমি মনে করি। কারণ, মি. 'খ'-এর বন্ধু যা করেছে, তা নিঃসন্দেহে নিফাকের শামিল।শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, “মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি) আলোচ্য উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, মি. 'খ'-এর বন্ধু তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে টাকা ধার/ঋণ নেয়। সামর্থ্য থাকা সত্ত্বেও যা সে যথাসময়ে ফেরত দেয়নি। অর্থাৎ মি. 'খ'-এর বন্ধু 'ওয়াদা ভঙ্গ করেছে। উপরিউক্ত হাদিসটি পাঠ করে আমরা জানতে পারি, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। অতএব, মি. 'খ'-এর বন্ধু মুনাফিক হিসেবে গণ্য হবে। আর মুনাফিকের শাস্তি প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নস্তরে থাকবে।” (সূরা আন-নিসা: ১৪৫) পরিশেষে আমরা বলতে পারি, মি. 'খ'-এর বন্ধুর আচরণ নিফাকের পর্যায়ে পড়ে। যার পরকালীন শাস্তি অত্যন্ত ভয়াবহ। অতএব, এ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্য যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মি. 'খ'-এর বন্ধুর আচরণ প্রসঙ্গে ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা নির…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর