সাহেদের কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব সাহেদ সন্তানের সুস্থতার আশায় তার পীরের নামে একটি গরু জবাই করেন। সাহেদ সাহেবের এরূপ কর্মকাণ্ড শিরকের পর্যায়ে পড়ে।ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা-১. আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র মনে করা।২. আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন- আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা।৩. সৃষ্টিজগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো যেমন- ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা।৪ . ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা, কারও নামে পশু জবাই করা ইত্যাদি।আলোচ্য উদ্দীপকে জনাব সাহেদ সুস্থতার আশায় তার পীরের নামে একটি গরু জবাই করেন। উপরিউক্ত আলোচনায় আমরা দেখতে পাই, কারও নামে পশু জবাই করা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং সাহেদ সাহেবের কর্মকাণ্ড শিরকের পর্যায়ে পড়ে। ফলে সাহেদ সাহেব মুশরিক হিসেবে গণ্য হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সাহেদের কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর