শেয়ারFacebookWhatsApp

স্ত্রীর কর্মটি চিহ্নিতপূর্বক তার স্বামীর মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর স্ত্রীর কর্মটি স্পষ্টই শিরক।শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলে। মহান আল্লাহর সাথে শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিযিকদাতা মনে করা। উদ্দীপকে জনাব 'ক' এর স্ত্রী মাজারে গিয়ে পীর বাবার কাছে সন্তান চাওয়ার মাধ্যমে মহান আল্লাহর গুণাবলিতে শিরক করেছে। আর উদ্দীপকে জনাব 'ক' তার স্ত্রীকে উদ্দেশ্যে করে যা বলেছে তা যথার্থ। কেননা মহান আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা দেন না। মহান আল্লাহর গুণ ও ক্ষমতায় আর কোনো অংশীদার নেই। আল্লাহর সমকক্ষ কেউ নেই। তাই আল্লাহ না চাইলে কোনো পীর বাবার ক্ষমতা নেই কাউকে সন্তান দেওয়ার। আর একারণেই মহান আল্লাহর কাছেই সবকিছু চাইতে হবে। তাঁর হাতেই আমাদের ভালো-মন্দ, চাওয়া-পাওয়ার সবকিছু রয়েছে। তাই জনাব 'ক'-এর মন্তব্যটি যথার্থ।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

স্ত্রীর কর্মটি চিহ্নিতপূর্বক তার স্বামীর মন্তব্যটি বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনাব 'ক' একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি অফিসের কাজকর্ম করতে গিয়ে লোকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেন। তার স্ত্রী তাকে এসমস্ত টাকা নিতে নিষেধ করেন। তিনি বলেন, এ টাকা বৈধ। কারণ আমি দ্রুত তাদের কাজ করে দিই। তার স্ত্রীর কোনো সন্তানাদি না থাকায় সে মাজারে গিয়ে পীর বাবার কাছে সন্তান চাইল। তার স্বামী বলল, পীর বাবার সন্তান দেওয়ার ক্ষমতা নেই। তুমি তো আল্লাহর কাছে দোয়া করতে পারতে। আমাদের সবকিছুই তাঁর হাতে।

Mymensingh · 2025

উত্তর

ইসলাম হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ ও রাসুল (স.)-এর পূর্ণ আনুগত্য করা।

উত্তর

নবি-রাসুল প্রেরণের অন্যতম একটি কারণ হলো মানুষের নিকট মহান আল্লাহর পরিচয় তুলে ধরা এবং মানুষদের হিদায়াতের পথে পরিচালিত করা। মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবি-রাসুল এ পৃথিবীতে প্রেরণ করেছেন। এর উদ্দেশ্য বা কারণ হলো- মানুষের নিকট আল্লাহ বাণী পৌঁছে দেওয়া, আল্লাহর ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দেওয়া, পরকাল সম্পর্কে ধারণা দেওয়া ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর কর্মকাণ্ডে আখলাকে যামিমার ঘুষ বিষয়টি ফুটে উঠেছে।ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরেও অসুদপায় অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন-ভাতা পায়। কিন্তু তারা যদি ঐ কাজের জন্যই অন্যায়ভাবে আরও বেশি কিছু গ্রহণ করে তা হলো ঘুষ। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্বে অবহেলা করে আমানতের খিয়ানত করে। মহানবি (স.) বলেছেন, “ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহ অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম) অন্যত্র তিনি বলেন, "ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।” (তাবারানি)উদ্দীপকে জনাব 'ক' অফিসের কাজকর্ম করতে গিয়ে লোকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেন। যা আখলাকে যামিমাহর অন্তর্গত ঘুষ গ্রহণের বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব 'ক'-এর কর্মে ঘুষ বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর স্ত্রীর কর্মটি স্পষ্টই শিরক।শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলে। মহান আল্লাহর সাথে শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিযিকদাতা মনে করা। উদ্দীপকে জনাব 'ক' এর স্ত্রী মাজারে গিয়ে পীর বাবার কাছে সন্তান চাওয়ার মাধ্যমে মহান আল্লাহর গুণাবলিতে শিরক করেছে। আর উদ্দীপকে জনাব 'ক' তার স্ত্রীকে উদ্দেশ্যে করে যা বলেছে তা যথার্থ। কেননা মহান আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা দেন না। মহান আল্লাহর গুণ ও ক্ষমতায় আর কোনো অংশীদার নেই। আল্লাহর সমকক্ষ কেউ নেই। তাই আল্লাহ না চাইলে কোনো পীর বাবার ক্ষমতা নেই কাউকে সন্তান দেওয়ার। আর একারণেই মহান আল্লাহর কাছেই সবকিছু চাইতে হবে। তাঁর হাতেই আমাদের ভালো-মন্দ, চাওয়া-পাওয়ার সবকিছু রয়েছে। তাই জনাব 'ক'-এর মন্তব্যটি যথার্থ।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।