মি. 'ক'-এর আচরণে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: মি. 'ক'-এর আচরণে কুফর বিষয়টি প্রকাশ পেয়েছে।কুফর শব্দের আভিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। কাফির অর্থ অবিশ্বাসী, অস্বীকারকারী। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। উদ্দীপকের মি. 'ক' মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের কতিপয় মৌলিক বিষয় অবিশ্বাস করে, তাই তার এরূপ আচরণ বা অবিশ্বাস করা কুফরের শামিল। অতএব বলা যায়, মি. 'ক'-এর আচরণে কুফর প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মি. 'ক'-এর আচরণে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর