সাকিবের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় তা চিহ্নিত করে তার কুফল বর্ণনা কর।
উত্তর: সাকিবের মধ্যে মুনাফিকির বৈশিষ্ট্য বিদ্যমান। সাকিব কথা দিয়ে কথা রাখে না, আমানত নষ্ট করে ফেলে এবং মিথ্যা বলে। যা হাদিসে বর্ণিত মুনাফিকের আলামত।নিফাক একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তায়ালা বলেন, “আর আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে, মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদ।।" (সূরা আল-মুনাফিকুন: ০১)মিথ্যার পাশাপাশি মুনাফিকরা অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। পার্থিব লোভ-লালসা ও স্বার্থ রক্ষায় তারা মানুষের অকল্যাণ করতেও পিছপা হয় না। তারা পরনিন্দা ও পরচর্চা করে। ফলে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মুনাফিকরা ভেতরে এক আর বাইরে অন্যরকম হওয়ায় লোকজন তাদের বিশ্বাস করে না। বরং সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। সমাজের মানুষের নিকট তারা অপমানিত ও লাঞ্চিত হয়ে জীবন কাটায়। পরকালীন জীবনেও মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নস্তরে থাকবে।” (সূরা আন-নিসা : ১৪৫)
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সাকিবের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় তা চিহ্নিত করে তার কুফল বর্ণনা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর