বারিকের কাজটিতে কোন বিশ্বাস ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: বারিকের কাজে শিরক ফুটে উঠেছে।মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার সাব্যস্ত করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা- ১. আল্লাহ তায়ালার সত্তা বা অস্তিত্বে শিরক করা। ২. আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন- আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিযিকদাতা মনে কর। ৩. সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। ৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ তায়ালা ব্যতীত কাউকে সিজদাহ করা। কারও নামে পশু জবাই করা ইত্যাদি।উদ্দীপকে বারিক সন্তান পাওয়ার আশায় এক দরবেশের দরগায় গিয়ে ঐ দরবেশের নামে দুটি ছাগল জবাই করে। তার এরূপ কাজে ইবাদতের ক্ষেত্রে শিরক প্রকাশ পেয়েছে। কেননা, আল্লাহ ব্যতীত অন্য কারও নামে পশু জবাই করা স্পষ্ট শিরক। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত বারিকের কাজটিতে শিরক ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
বারিকের কাজটিতে কোন বিশ্বাস ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর