উদ্দীপকে উল্লিখিত জনাব 'ন'-এর মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ম'-এর বন্ধুর ছাগল ক্রয় করে মাজারে গিয়ে পীরের নামে জবাই করার প্রেক্ষিতে জনাব 'ন'-এর মন্তব্যটি যথার্থ। কেননা 'ম'-এর বন্ধুর কর্মে শিরক প্রকাশ পেয়েছে। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলে। শিরক চার ধরনের হতে পারে তন্মধ্যে একটি হলো ইবাদতের ক্ষেত্রে শিরক। উদ্দীপকে যেমনটি 'ম'-এর বন্ধুর কর্মে প্রকাশ পেয়েছে। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ, পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তায়ালা বলেন- “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ থেকে ইচ্ছা ক্ষমা করেন।” (সূরা আন-নিসা : ৪৮) পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তায়ালা মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দেবেন। তাদের আবাস হবে জাহান্নাম।তাই বলা যায়, শিরকের পরিণতি সম্পর্কে জনাব 'ন'-এর মন্তব্যের যথার্থতা উপরিউক্ত আলোচনায় ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব 'ন'-এর মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর