প্রধান অতিথির উল্লিখিত বিষয়টি চিহ্নিত করে তার শেষোক্ত মন্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রধান অতিথির উল্লিখিত বিষয়টি হলো রিসালাত এবং তার শেষোক্ত মন্তব্যটি যথার্থ। কেননা তার শেষোক্ত মন্তব্যে খতমে নবুয়তের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে।রিসালাত শব্দের আভিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আর যিনি এ দায়িত্ব পালন করেন তাঁকে বলা হয় রাসুল। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য-অগণিত নবি-রাসুল প্রেরণ করেছেন। তাঁদের উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় প্রেরণ করা হয়নি বরং তাঁরা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাঁরা মানুষের নিকট আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরতেন। আল্লাহ তায়ালার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। পৃথিবীতে আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে-কলমে শিক্ষা দিতেন। যেমনটি উদ্দীপকে উল্লিখিত প্রধান অতিথির বক্তব্যে ফুটে উঠেছে। প্রধান অতিথির শেষোক্ত বক্তব্যটিতে খতমে নবুয়তের ধারণা প্রকাশ - পায়। খাতামুন অর্থ শেষ, সমাপ্তি, আর নবুয়ত অর্থ নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়ত অর্থ নুবয়তের সমাপ্তি যার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়্যিন বা সর্বশেষ নবি। হযরত আদম (আ.)-এর মাধ্যমে নবুয়তের ধাপ শুরু হয়েছে এবং হযরত - মুহাম্মদ (স.)-এর মাধ্যমে তা শেষ হয়েছে। আমাদের প্রিয় নবি (স.) হলেন খাতামুন নাবিয়্যিন। তিনি সর্বশেষ নবি। তাঁর পরে আর কোনো নবি নেই। তাঁর পরে আজ পর্যন্ত কোনো. নবি আসেননি। কিয়ামত পর্যন্ত আসবেনও না। তাঁর পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। কেননা মহানবি (স.) বলেছেন, "আমিই শেষ নবি। আমার পরে কোনো নবি নেই।" (সহিহ মুসলিম)তাই বলা যায়, খতমে নবুয়ত সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যটি যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
প্রধান অতিথির উল্লিখিত বিষয়টি চিহ্নিত করে তার শেষোক্ত মন্তব্যটি মূল…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর