তথ্যচিত্র-১-এ জামিলের মধ্যে ইসলামি আকিদার ফুটে ওঠা বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: তথ্যচিত্র-১ এ জামিলের মধ্যে ইসলামি আকিদার সর্বপ্রধান ও সর্বপ্রথম বিষয় মহান আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের বিষয়টি ফুটে উঠেছে।আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের অর্থ হলো আল্লাহ তায়ালা সকল কিছুর স্রষ্টা। তিনি হলেন খালিক। তিনি ব্যতীত যা কিছু আছে সবই তাঁর সৃষ্টি বা মাখলুক। মানুষ যেমন তাঁর সৃষ্টি, তেমনি কীটপতঙ্গও তাঁর মাখলুক। বস্তুত জিন-ইনসান, আসমান-জমিন, পাহাড়-পর্বত, নদীনালা, সাগর-মহাসাগর, পশুপাখি, কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ-নক্ষত্র সবই আল্লাহ তায়ালার সৃষ্টি। আল্লাহ তায়ালা স্বয়ং সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুর লালনকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও নিয়ন্ত্রক।সবকিছুর ভরসা একমাত্র তিনিই। তিনিই সকল গুণের আধার। সকল গুণ তাঁর মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান। তাঁর গুণের কোনো সীমা নেই। এককথায় তিনি সর্বগুণে গুণান্বিত। উদ্দীপকে উল্লিখিত তথ্যচিত্র-১-এ জামিল সবসময় এক আল্লাহর ওপর ভরসা করে চলে। আল্লাহ তায়ালার গুণ ও পরিচয় যথাযথভাবে জেনে তাঁর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করে। তাই বলা যায়, জামিলের উক্ত কর্মকাণ্ডে ইসলামি আকিদার প্রধান বিষয় আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের দিকটি ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
তথ্যচিত্র-১-এ জামিলের মধ্যে ইসলামি আকিদার ফুটে ওঠা বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর