বিশেষ অতিথির বক্তব্যে ফুটে ওঠা বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিশেষ অতিথির বক্তব্যে ফুটে উঠা বিষয়টি হলো নিফাক।নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি)মহান আল্লাহ মুনাফিকদের মিথ্যাবাদী বলে ঘোষণা করেছেন। পবিত্র কুরআনে তিনি বলেন, "আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী।" (সূরা আল-মুনাফিকুন: ০১) উদ্দীপকে সিরাতুন্নবি (স.) অনুষ্ঠানে বিশেষ অতিথি বলেন, এমন কিছু মানুষ আছে যারা অন্তরে অবাধ্যতা লুকিয়ে রাখে। আল্লাহ তায়ালা তাদের - মিথ্যাবাদী বলে ঘোষণা দিয়েছেন। তাই বলা যায়, বিশেষ অতিথির উক্ত বক্তব্যে পাঠ্যবইয়ে বর্ণিত নিফাকের বিষয়টি ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
বিশেষ অতিথির বক্তব্যে ফুটে ওঠা বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর