আলিফের বক্তব্যের অসারতা কুরআন ও হাদিসের আলোকে প্রমাণ কর।
উত্তর: উদ্দীপকের আলিফ সাহেবের বক্তব্য অসার এবং অযৌক্তিক।উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, আলিফ নামে এক ব্যক্তি দাবি করে, নবি-রাসুলের আগমন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। তিনি আরও দাবি করেন, মুহাম্মদ (স.)-এর পর আহমদ নামে পৃথিবীতে আরও একজন নবি এসেছিলেন। আলিফ সাহেবের এরূপ দাবি খতমে নবুয়তে বিশ্বাসের পরিপন্থি। ফলে তার দাবি অসার ও অযৌক্তিক। কারণ হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি। তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবি-রাসুলগণের ধারায় সর্বশেষে আগমন করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা " মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল আহযাব: ৪০) মহানবি (স.) এ প্রসঙ্গে বলেন, আমিই শেষ নবি। আমার পরে আর কোনো নবি নেই।” (সহিহ মুসলিম) আমাদের প্রিয় নবি (স.) হলেন খাতামুন নাবিয়্যিন। তিনি সর্বশেষ নবি। তাঁর পরে আর কোনো নবি নেই। তাঁর পরে আজ পর্যন্ত কোনো নবি আসেননি। কিয়ামত পর্যন্ত আসবেনও না। তাঁর পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। সুতরাং বলা যায়, কুরআন ও হাদিসের আলোকে আলিফের দাবি অসার ও অযৌক্তিক।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আলিফের বক্তব্যের অসারতা কুরআন ও হাদিসের আলোকে প্রমাণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর