শেয়ারFacebookWhatsApp

জনাব রিফাতের আলোচনার বিষয়টি চিহ্নিতপূর্বক তমালের মতামতের মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের জনাব রিফাতের আলোচনার বিষয়টি হলো আখিরাতের একটি বিশেষ স্তর। এ স্তর সম্পর্কে তমালের মন্তব্য যথার্থ ও গুরুত্বপূর্ণ।আখিরাতের বিভিন্ন স্তর বা পর্যায় রয়েছে। এর মধ্যে একটি স্তর হলো হাশর। হাশর হলো মহাসমাবেশ। হাশরের ময়দান হলো হিসাব-নিকাশের দিন, জবাবদিহির দিন। এদিন আল্লাহ তায়ালা হবেন একমাত্র বিচারক। সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে। হাশরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে। যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা লাভ করবেন। আর পাপীরা বাম হাতে আমলনামা পাবে। আল্লাহ তায়ালা মানুষের আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। তখন মহান আল্লাহ পুণ্যবানগণকে জান্নাতে ও পাপীদের জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। নবি-রাসুল ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে শাফাআত করবেন। তবে শাফাআতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.)-এর অধিকারে। তিনি নিজেই বলেছেন, "আমাকে শাফাআত (করার অধিকার) দেওয়া হয়েছে।” (সহিহ বুখারি ও সহিহ মুসলিম) অন্য একটি হাদিসে রাসুল (স.) বলেছেন, "পৃথিবীতে যত ইট ও পাথর আছে, আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফাআত করব।" (মুসনাদে আহমাদ) শাফাআত একটি বিরাট নিয়ামত। মহানবি (স.)-এর শাফাআত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ ও জান্নাত লাভ করা সম্ভব হবে না।পরিশেষে বলা যায়, জনাব রিফাতের আলোচনার বিষয়টি হলো আখিরাতের একটি বিশেষ স্তর হাশর এবং হাশরের দিন মহানবি (স.)-এর শাফাআত সম্পর্কে তমালের মন্তব্য যথার্থ ও গুরুত্বপূর্ণ।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

জনাব রিফাতের আলোচনার বিষয়টি চিহ্নিতপূর্বক তমালের মতামতের মূল্যায়ন কর।

উদ্দীপক

জনাব আ. রহিম তার একটি ক্লাসে আলোচনা করতে গিয়ে বলেন, মহান আল্লাহপাক যুগে যুগে কিছু মহামানব পাঠিয়েছিলেন, যারা পথভোলা মানুষদেরকে সঠিক পথ দেখাতেন। অপরদিকে জনাব রিফাত তার ছাত্রছাত্রীদেরকে বলেন, পরকালীন জীবনে একটি স্তর আছে, যেখানে সকল মানুষ একত্রিত হয়ে আল্লাহর বিচারের অপেক্ষা করবে। এমতাবস্থায় একমাত্র মহানবি (স.) সকলের পক্ষে আল্লাহর নিকট অনুরোধ করার মাধ্যমে বিচার কাজ শুরু হবে। ঐ ক্লাসের এক ছাত্র তমাল বলল, “সেই দিনের মহানবি (স.)-এর অনুরোধ মুসলিম ও মুমিনদের জন্য এক বিশেষ নিয়ামত।"

Jessore · 2024

উত্তর

সিরাত হলো হাশরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু।

উত্তর

মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল-কুরআন জ্যোতিস্বরূপ হওয়ায় একে আন-নুর বলে। আন-নুর অর্থ জ্যোতি। সঠিক পথে চলার জন্য আল-কুরআন আল্লাহ প্রদত্ত জ্যোতি। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “এবং যারা তাঁর সাথে যে নুর নাজিল হয়েছে তা অনুসরণ করে, তারাই সফলকাম।” (সূরা বনি-ইসরাইল, আয়াত ৮১)

উত্তর

জনাব আ. রহিমের আলোচনায় আকাইদের রিসালাত বিষয়টি ফুটে উঠেছে।রিসালাত শব্দের আভিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আর যিনি এ দায়িত্ব পালন করেন তাঁকে বলা হয় রাসুল। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য-অগণিত নবি-রাসুল প্রেরণ করেছেন। তাঁদের উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় প্রেরণ করা হয়নি বরং তাঁরা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাঁদের বেশ কিছু কাজ করতে হতো। এর মধ্যে উল্লেখযোগ্য কতিপয় কাজ হলো- (১) তাঁরা মানুষের নিকট আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরতেন। অর্থাৎ আল্লাহ তায়ালার জাত-সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন। (২) সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। (৩) আল্লাহ তায়ালার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। (৪) পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। (৫) পৃথিবীতে আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে-কলমে শিক্ষা দিতেন।অতএব বলা যায়, আ. রহিমের আলোচনার সাথে রিসালাতের উদ্দেশ্য সাদৃশ্যপূর্ণ। সুতরাং তার আলোচনায় আকাইদের রিসালাত বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের জনাব রিফাতের আলোচনার বিষয়টি হলো আখিরাতের একটি বিশেষ স্তর। এ স্তর সম্পর্কে তমালের মন্তব্য যথার্থ ও গুরুত্বপূর্ণ।আখিরাতের বিভিন্ন স্তর বা পর্যায় রয়েছে। এর মধ্যে একটি স্তর হলো হাশর। হাশর হলো মহাসমাবেশ। হাশরের ময়দান হলো হিসাব-নিকাশের দিন, জবাবদিহির দিন। এদিন আল্লাহ তায়ালা হবেন একমাত্র বিচারক। সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে। হাশরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে। যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা লাভ করবেন। আর পাপীরা বাম হাতে আমলনামা পাবে। আল্লাহ তায়ালা মানুষের আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। তখন মহান আল্লাহ পুণ্যবানগণকে জান্নাতে ও পাপীদের জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। নবি-রাসুল ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে শাফাআত করবেন। তবে শাফাআতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.)-এর অধিকারে। তিনি নিজেই বলেছেন, "আমাকে শাফাআত (করার অধিকার) দেওয়া হয়েছে।” (সহিহ বুখারি ও সহিহ মুসলিম) অন্য একটি হাদিসে রাসুল (স.) বলেছেন, "পৃথিবীতে যত ইট ও পাথর আছে, আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফাআত করব।" (মুসনাদে আহমাদ) শাফাআত একটি বিরাট নিয়ামত। মহানবি (স.)-এর শাফাআত ব্যতীত কিয়ামতের দিন সফলতা, কল্যাণ ও জান্নাত লাভ করা সম্ভব হবে না।পরিশেষে বলা যায়, জনাব রিফাতের আলোচনার বিষয়টি হলো আখিরাতের একটি বিশেষ স্তর হাশর এবং হাশরের দিন মহানবি (স.)-এর শাফাআত সম্পর্কে তমালের মন্তব্য যথার্থ ও গুরুত্বপূর্ণ।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।