জনাব 'ক'-এর কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব 'ক'-এর কর্মকাণ্ডে শিরক বিষয়টি ফুটে উঠেছে।শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। শিরক চার ধরনের হতে পারে। যথা-১. আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র মনে করা।২. আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন- আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা।৩. সৃষ্টিজগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। যেমন- ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা।৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা, কারও নামে পশু জবাই করা ইত্যাদি।উদ্দীপকে জনাব 'ক' পীরের নামে ছাগল কুরবানি করেছে। এরূপ কাজ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে শিরকের অন্তর্ভুক্ত। অন্যদিকে, পীরের নিকট ভালো ফলাফল কামনা করাও গুণাবলির ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক। কারণ, উভয় কাজের মাধ্যমে সে পীরকে আল্লাহর সমকক্ষ মনে করা হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'ক'-এর কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর