জনাব আলী সাহেবের বর্ণিত দ্বিতীয় বিষয়টি চিহ্নিতপূর্বক তা লাভ করার জন্য মানবমণ্ডলীর কী করা উচিত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আলী সাহেবের বর্ণিত দ্বিতীয় বিষয়টি হলো জান্নাত। জান্নাত লাভের জন্য মানবজাতিকে ইমান আনয়নপূর্বক সৎকর্মশীল জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।ইসলামি পরিভাষায়, পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। জান্নাতে সবধরনের নিয়ামত বিদ্যমান। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবেন। উদ্দীপকে জনাব আলী সাহেব তার বর্ণনার দ্বিতীয় বিষয়টিতে সৎকর্মশীলদের আবাসস্থল জান্নাত সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। জান্নাত লাভ করতে হলে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলতে হবে। সকল কাজকর্মে আল্লাহ তায়ালার আদেশ ও রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে। আল্লাহ তায়ালা বলেন- وَأَمَّا مَنْ خَانَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى অর্থ: "আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতই হবে তারআবাস।” (সূরা আন-নাযিআত : ৪০-৪১)সুতরাং আমরাও জান্নাত লাভের জন্য সদাসর্বদা আল্লাহ তায়ালাকে ভয় করব, তাঁর আদেশ নিষেধ মেনে চলব, অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে উত্তম চরিত্র গঠন করব এবং ইসলামের পরিপূর্ণ জীবনবিধান অনুযায়ী জীবন পরিচালনা করব। তাহলে মহান আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট হবেন, আমরা পরকালে জান্নাত লাভ করব।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব আলী সাহেবের বর্ণিত দ্বিতীয় বিষয়টি চিহ্নিতপূর্বক তা লাভ করার জন…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর