জনাব আ. রহিমের আলোচনায় আকাইদের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আ. রহিমের আলোচনায় আকাইদের রিসালাত বিষয়টি ফুটে উঠেছে।রিসালাত শব্দের আভিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আর যিনি এ দায়িত্ব পালন করেন তাঁকে বলা হয় রাসুল। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য-অগণিত নবি-রাসুল প্রেরণ করেছেন। তাঁদের উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় প্রেরণ করা হয়নি বরং তাঁরা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাঁদের বেশ কিছু কাজ করতে হতো। এর মধ্যে উল্লেখযোগ্য কতিপয় কাজ হলো- (১) তাঁরা মানুষের নিকট আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরতেন। অর্থাৎ আল্লাহ তায়ালার জাত-সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন। (২) সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। (৩) আল্লাহ তায়ালার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। (৪) পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। (৫) পৃথিবীতে আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে-কলমে শিক্ষা দিতেন।অতএব বলা যায়, আ. রহিমের আলোচনার সাথে রিসালাতের উদ্দেশ্য সাদৃশ্যপূর্ণ। সুতরাং তার আলোচনায় আকাইদের রিসালাত বিষয়টি ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব আ. রহিমের আলোচনায় আকাইদের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর