"জনাব 'ক' তার কর্মের উপযুক্ত শাস্তি পেয়েছেন"- ইসলামের আলোকে প্রমাণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' তার কর্মের উপযুক্ত শাস্তি পেয়েছেন-ইসলামের আলোকে তার এরূপ শাস্তি পাওয়ার বিষয়টি যথাযোগ্য।নিফাক একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তায়ালা বলেন, “আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী।” (সূরা আল-মুনাফিকুন: ০১)মুনাফিকরা সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের ভেতরে এক আর বাইরে অন্য রকম হওয়ায় লোকজন তাদের বিশ্বাস করে না। সমাজের মানুষের নিকট তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। তাদের শাস্তি হওয়ার ব্যাপারে সকলে একমত পোষণ করে। তাদের শাস্তি সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।" (সূরা আন-নিসা: ১৪৫) উদ্দীপকে জনাব 'ক' কে রাশিয়ান সরকার আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করে, যা ইসলামের আলোকে যথাযোগ্য হয়েছে। কারণ মুনাফিকদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিত। বিশ্বাসঘাতকদের সর্বোচ্চ শাস্তি প্রদান না করলে সমাজের এবং দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তাই ইসলামের আলোকে জনাব 'ক'-এর শাস্তিটি যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
"জনাব 'ক' তার কর্মের উপযুক্ত শাস্তি পেয়েছেন"- ইসলামের আলোকে প্রমাণ কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর