রাষ্ট্রদূত হিসেবে জনাব 'ক' এর নিয়োগপ্রাপ্তি ইসলামের কোন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রদূত হিসেবে জনাব 'ক' এর নিয়োগপ্রাপ্তি ইসলামের নিফাক বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।নিফাক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে এক রকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। যারা নিফাকে লিপ্ত তাদেরকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি)উদ্দীপকে দেখা যায়, জনাব 'ক' রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন, অথচ তার মনে আমেরিকার প্রতি ভালোবাসা ও আনুগত্য লুক্কায়িত ছিল। নিয়োগ পেয়ে তিনি রাশিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে রাশিয়ার গোপন তথ্যগুলো আমেরিকায় বিভিন্ন সংস্থার নিকট প্রকাশ করে দেন। তার এরূপ বিশ্বাসঘাতক ইসলামের মুনাফিকি বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রাষ্ট্রদূত হিসেবে জনাব 'ক' এর নিয়োগপ্রাপ্তি ইসলামের কোন বিষয়ের সাথে…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর