তুমি কি মনে কর, 'খ'-এর বক্তব্যটি আকাইদের একটি উল্লেখযোগ্য বিষয়ের সাথে সাংঘর্ষিক? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'খ' এর বক্তব্যটি আকাইদের ইমান বিষয়ের সাথে সাংঘর্ষিক। ইমান অর্থ বিশ্বাস করা। ইসলামির পরিভাষায়, শরিয়তের - যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে। ইমানের মৌলিক সাতটি বিষয় রয়েছে। যথা- ১. আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস; ২. ফেরেশতাগণের প্রতি বিশ্বাস; ৩. আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস; ৪. নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস; ৫. আখিরাতে বিশ্বাস; ৬. তাকদিরে বিশ্বাস ও ৭. মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। ইমানের বিপরীত হলো কুফর। ইসলামের পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যেমন- আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা; ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা; হালালকে হারাম মনে করা; হারামকে হালাল মনে করা ইত্যাদি। 'খ' হারামকে হালাল মনে করেছে। যা ইমানের সাথে সাংঘর্ষিক। তাই আমি মনে করি, 'খ'-এর বক্তব্যটি আকাইদের উল্লেখযোগ্য বিষয় ইমানের সাথে সাংঘর্ষিক।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
তুমি কি মনে কর, 'খ'-এর বক্তব্যটি আকাইদের একটি উল্লেখযোগ্য বিষয়ের সা…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর