জালালের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জালালের কর্মকাণ্ডে শিরক ফুটে উঠেছে।জালালের একমাত্র সন্তান জামাল উদ্দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তিনি তার পীরের নামে একটি গরু জবাই করেন এবং সন্তানের সুস্থতার জন্য ঐ পীরের নিকট প্রার্থনা করেন। এ ধরনের কাজ শিরকের অন্তর্ভুক্ত। শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলে। শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো ইবাদতের ক্ষেত্রে শিরক। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা বা কারও নামে পশু জবাই করা ইত্যাদি। উদ্দীপকে জালাল পীরের নামে গরু জবাই করে শিরক করেছে। তার এ কাজটি অত্যন্ত জঘন্য। তার উচিত এমন কাজের জন্য তওবা করে ভবিষ্যতে এরূপ কাজ না করার প্রতিজ্ঞা করা। শিরকের অপরাধ যে কত জঘন্য সে সম্বন্দ্বে আল্লাহ পাক বলেন- إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ جِঅর্থ : “নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না। তাছাড়া অন্য যেকোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।” (সূরা আন নিসা : ৪৮)অন্যত্র তিনি বলেন, “নিশ্চয়ই শিরক চরম জুলুম।" (সূরা লুকমান: ১৩) শিরকের মাধ্যমে মানবসমাজে বিবাদ ও বিভেদ সৃষ্টি হয়। বড় ছোটর পার্থক্য সৃষ্টি হয়। মুশরিক নানারকম জড় পদার্থ, দেবদেবী, প্রতিমা, প্রাকৃতিক শক্তির সামনেও মাথা নত করে। এ হচ্ছে মানবতার চরম অবমাননা। যার পরিণতি জাহান্নাম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জালালের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর