'ক'-এর বড় ভাইয়ের বক্তব্যটি আকাইদ সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক'-এর বড় ভাইয়ের বক্তব্যটিতে শিরক প্রকাশ পেয়েছে।শিরক (الشرك) শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই, শিরক চরম জুলুম।” (সূরা লুকমান: ১৩) আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা- ১. আল্লাহর সত্তা ও অস্তিত্বে শিরক করা।২. আল্লাহর গুণাবলিতে শিরক করা। ৩. সৃষ্টিজগৎ, পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। ৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা।উদ্দীপকে বর্ণিত 'ক'-এর বড় ভাইয়ের বক্তব্যটি আল্লাহর গুণাবলিতে শিরক করার শামিল। কারণ সে মনে করে, তার কোম্পানিই তার উত্তম রিযিক দিয়ে থাকে। তার এমন বক্তব্যে শিরক প্রকাশ পেয়েছে। তার উচিত তওবা করে এমন বক্তব্য পরিহার করা।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
'ক'-এর বড় ভাইয়ের বক্তব্যটি আকাইদ সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর