তামিমের মন্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে তা ইসলামি শরিয়তের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: তামিমের মন্তব্য ইমানের প্রথম ও প্রধান বিষয় মহান আল্লাহর প্রতি বিশ্বাসের পরিপন্থি, যার মাধ্যমে কুফর বিষয়টি ফুটে উঠেছে। কুফর অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা। মহান আল্লাহর অস্তিত্ব কিংবা ইসলামের মৌলিক বিষয়ের যেকোনো একটিকেও অবিশ্বাস বা অস্বীকার করাকে কুফর বলে।আল্লাহ তায়ালা এ বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তাঁর কোনো শরিক নেই। তিনি অনন্য ও অতুলনীয়। তিনি সৃষ্টিকর্তা। বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবই তাঁর সৃষ্টি। তিনি রিজিকদাতা। সকল সৃষ্টিই রিজিকের জন্য তাঁর মুখাপেক্ষী। তিনিই সর্বশক্তিমান সবকিছুর নিয়ন্ত্রক। সবকিছুই তাঁর পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। মহান আল্লাহ বলেন, “তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। তন্দ্রা বা নিদ্রা তাঁকে কখনোই স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর অধীন।" (সূরা আল-বাকারা: ২৫৫) আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ। উদ্দীপকের তামিম মনে করে, "এ সৃষ্টিজগৎ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে।” তামিমের এ ধরনের বিশ্বাস বা মন্তব্য প্রমাণ করে সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী নয়। এক্ষেত্রে তামিম মূলত আল্লাহ তায়ালার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করেছে। তার এরূপ বক্তব্য কুফরির শামিল। তার উচিত মহান আল্লাহকে বিশ্বাস করে পরিপূর্ণ মুমিন হওয়া।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
তামিমের মন্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে তা ইসলামি শরিয়তের আলোকে ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর