ইমাম সাহেব পরকালের কোন স্তর নিয়ে আলোচনা করেছেন? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ইমাম সাহেব পরকালের হাশর স্তর নিয়ে আলোচনা করেছেন।হাশর হলো মহাসমাবেশ। আল্লাহ তায়ালার নির্দেশে সকল মানুষ ও প্রাণিকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাশরের ময়দানে সমবেত হবে। এ ময়দান বিশাল ও সুবিন্যস্ত। পৃথিবীর প্রথম থেকে শেষপর্যন্ত সকল মানুষই সেদিন এ মাঠে একত্রিত হবে। মানুষের এ মহাসমাবেশকেই হাশর বলা হয়। সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে। হাশরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে। যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা লাভ করবেন। আর পাপীরা বাম হাতে আমলনামা পাবে। হাশরের ময়দান ভীষণ কষ্টের স্থান। সেদিন সূর্য মাথার উপর অতি নিকটে থাকবে। মানুষ প্রচন্ড তাপে ঘামতে থাকবে। সেদিন আল্লাহ তায়ালার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। শুধু পুণ্যবান সাত শ্রেণির লোক সেদিন আরশের ছায়াতলে স্থান পাবে।উদ্দীপকের ইমাম সাহেব পরকালীন জীবনের এমন একটি স্তর সম্পর্কে আলোচনা করেছেন, সেখানে হাশরের ময়দানের উপরিউক্ত পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সুতরাং বলা যায়, ইমাম সাহেব পরকালীন জীবনের হাশর স্তরের অবস্থা নিয়ে আলোচনা করেছেন।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইমাম সাহেব পরকালের কোন স্তর নিয়ে আলোচনা করেছেন? পাঠ্যবইয়ের আলোকে বি…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর