কালিম মিয়ার ধারণায় ইসলামের কোন বিষয়টি অবিশ্বাস করা হয়? বিষয়টির ব্যাখ্যা দাও।
উত্তর: কালিম মিয়ার ধারণায় খতমে নবুয়তে অবিশ্বাস করা হয়েছে।হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি। তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবি-রাসুলগণের ধারায় সর্বশেষে আগমন করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। খাতামুন অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়্যিন বা সর্বশেষ নবি।আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। এঁদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত আদম (আ.)। আর সর্বশেষ ছিলেন হযরত মুহাম্মদ (স.)। হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে নবি-রাসুলগণের আগমনের ধারা শেষ বা বন্ধ হয়ে যায়। সুতরাং তিনিই সর্বশেষ নরি বা খাতামুন নাবিয়্যিন। কিন্তু উদ্দীপকের কালিম মিয়ার ধারণা নবুয়তের ধারা এখনও বলবৎ রয়েছে। সেহেতু বলা যায়, কালিম মিয়ার ধারণায় খতমে নবুয়তে অবিশ্বাস করা হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
কালিম মিয়ার ধারণায় ইসলামের কোন বিষয়টি অবিশ্বাস করা হয়? বিষয়টির ব্যা…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর