ইসলামের দৃষ্টিতে তাযকিয়ার আচরণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তাযকিয়ার আচরণটি ইসলামের দৃষ্টিতে কুফর।কুফর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, ইসলামের মৌলিক বিষয়গুলোকে অবিশ্বাস করাকে কুফর বলে। যে ব্যক্তি এর অবিশ্বাস করল তাকে কাফির বলা হয়। মানুষ নানাভাবে কাফির হতে পারে। তন্মধ্যে একটি হলো ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা। উদ্দীপকে আমরা দেখতে পাই, তাযকিয়া একজন মুসলিম। সে নিয়মিত সালাত আদায় করে। কিন্তু ইসলামের কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তার এরূপ ঠাট্টা-বিদ্রূপ করা কুফরির শামিল।এমতাবস্থায় তাযকিয়াকে পুনরায় ইমান আনতে হবে এবং খাঁটি মনে তওবা করতে হবে এবং ভবিষ্যতে এরূপ ঘৃণ্য কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইসলামের দৃষ্টিতে তাযকিয়ার আচরণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর