ইমাম সাহেব পরকালের কোন স্তর নিয়ে আলোচনা করেছেন তা চিহ্নিত করে ইমাম সাহেবের বক্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ইমাম সাহেব পরকালের পুলসিরাত বিষয়টি নিয়ে আলোচনা করেন। যা নিঃসন্দেহে সত্য। সিরাত এর শাব্দিক অর্থ পথ, রাস্তা, পুল, সেতু ইত্যাদি। ইসলামি শরিয়তের ভাষায় সিরাত হলো হাশরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। (তিরমিযি)। এ সেতু পার হয়ে নেক আমলকারী বান্দা জান্নাতে প্রবেশ করবেন। আখিরাতে সকল মানুষকেই এ সেতুতে আরোহণ করে তা অতিক্রম করতে হবে। সিরাত সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, "এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত।” (সূরা মারইয়াম, আয়াত: ৭১) এ সম্পর্কে মহানবি (সা.) বলেন- يُوْضَعُ الصِّرَاطُ بَيْنَ ظَهْرَيْ جَهَنَّمَঅর্থ : "জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে।” (মুসনাদে আহমাদ) ইমাম সাহেবের আলোচনায় এ বিষয়টিই ফুটে উঠেছে। উদ্দীপকে ইমাম সাহেব বলেন- যারা জান্নাতে যাবেন তারা সবাই একটি সেতু অতিক্রম করে জান্নাতে যাবে। সেতু পারাপারের বিষয়টি আমলের উপর নির্ভর করবে। বক্তব্যটি যথার্থ কেননা নেক আমলকারী বান্দাগণকে মহান আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন। জান্নাতিগণ সিরাতের উপর দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। নেককারদের জন্য তাঁদের আমল অনুসারে সিরাত প্রশস্ত হবে। ইমানদারগণ নিজ নিজ আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবেন। অতএব, ইমাম সাহেবের বক্তব্যটি নিঃসন্দেহে যথাযথ হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইমাম সাহেব পরকালের কোন স্তর নিয়ে আলোচনা করেছেন তা চিহ্নিত করে ইমাম …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর