শিক্ষক শ্রেণিতে কোন বিষয় নিয়ে আলোচনা করেন? ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষক শ্রেণিতে মহান আল্লাহর পরিচয় তথা তাওহিদ নিয়ে আলোচনা করেন। ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে সর্বপ্রথম ও সর্বাপেক্ষা বিষয় হলো আল্লাহ তায়ালা ও তাঁর প্রদেয় নিয়ামতের উপর গভীর বিশ্বাস ও আস্থা স্থাপন করা। মুসলিম হতে হলে বিশ্বাস করতে হবে আল্লাহ এক ও অদ্বিতীয় এবং বিশ্বজগতের সবকিছু তাঁরই সৃষ্টি। এগুলোকে মানবজাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। শিক্ষকের বক্তব্যও এই দিকটির প্রতি ইঙ্গিত করে। উদ্দীপকের শিক্ষক পাঠদানকালে মহান সত্তার পরিচয় নিয়ে আলোচনা করেন, যার সাথে কারো সাদৃশ্য নেই। তিনিই প্রথম, তিনিই শেষ। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা। বিশ্বজগৎ ও তার মধ্যে যা কিছু রয়েছে সবই তার সৃষ্টি। আল্লাহ তায়ালা বৃক্ষরাজি সৃষ্টি করেছেন যাতে মানুষ উপকৃত হয় এবং পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি পায়। তিনি নদী ও সাগর সৃষ্টি করেছেন যাতে মানুষ মাছ ও পানি পেতে পারে। তিনি পাহাড় সৃষ্টি করেছেন যাতে পৃথিবী ভেঙে না পড়ে। তিনি আকাশকে সৃষ্টি করেছেন যাতে ছাদরূপে মানুষ বিচরণ করতে পারে। এসব সৃষ্টি আল্লাহ তায়ালার কুদরত আর অসীম ক্ষমতার প্রমাণ বহন করে।পরিশেষে বলা যায়, তার এই বক্তব্যে মহান আল্লাহর পরিচয় তথা তাওহিদ ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
শিক্ষক শ্রেণিতে কোন বিষয় নিয়ে আলোচনা করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর