ফারিহার কার্যক্রম পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? তা চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: ফারিহার কার্যক্রম পাঠ্যবইয়ের 'সুদ' বিষয়ের সাথে সংশ্লিষ্ট। যার পরিণতি খুবই ভয়াবহ। ঋণের মূল পরিমাণের ওপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলে। এ সম্পর্কে মহানবি (সা.) বলেন, 'যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই রিবা (সুদ)।' (জামি সগির) উদ্দীপকে ফারিহার কার্যক্রমে এ বিষয়টিই ফুটে উঠেছে। উদ্দীপকের ফরিহা বেগম তার বান্ধবীকে দশ হাজার টাকা দিয়ে মাস শেষে দুই হাজার টাকা অতিরিক্ত গ্রহণ করেন। যা সুদ হিসেবে বিবেচিত। সুদ অত্যন্ত জঘন্য অর্থনৈতিক অপরাধ। এর কুফল ও অপকারিতা অত্যন্ত ভয়াবহ। সুদ মানবসমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়। ধনী আরও ধনী হয়। গরিব আরও গরিব হয়। ফলে সমাজের মধ্যে শ্রেণিভেদ গড়ে উঠে। পারস্পরিক মায়া-মমতা, ভালোবাসা ও সহযোগিতার পথ রুদ্ধ হয়ে যায়। সুদের কারণে জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়। লোকেরা বিনিয়োগে উৎসাহী হয় না; বরং সম্পদ অনুৎপাদনশীলভাবে সুদি কারবারে লাগায়। ফলে দেশের বিনিয়োগ কমে যায়, জাতীয় উন্নতি বাধাগ্রস্ত হয়।আর্থ-সামাজিক দিক দিয়ে সুদ ও ঘুষের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। ধর্মীয় দিক থেকেও এর কুফল অত্যন্ত ব্যাপক। সুদ-ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম বা অবৈধ। আর হারাম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যার শরীর হারাম খাদ্যে গঠিত, যার পোশাক পরিচ্ছদ হারাম টাকায় অর্জিত এরূপ ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না, এমনকি তার কোনো দোয়াও আল্লাহ তায়ালা কবুল করেন না। সুদ ও ঘুষের লেনদেনকারী যেমন মানুষের নিকট ঘৃণিত তেমনি সে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নিকটও ঘৃণিত। আল্লাহ ও তাঁর রাসুল (সা.) সুদ ও ঘুষের লেনদেনকারীকে অভিসম্পাত করেন, লানত দেন। সুতরাং বলা যায়, সুদ ও ঘুষ উভয়ই জঘন্যতম সামাজিক ও অর্থনৈতিক অপরাধ এবং এটি আল্লাহর কাছে অমার্জনীয়। তাই সকলের এগুলো থেকে বেঁচে থাকা উচিত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ফারিহার কার্যক্রম পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? তা চিহ্নিত …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর