রাসুলুল্লাহ্ (সাঃ) কুরাইশদের নিকট কী পৌঁছে দিয়েছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: রাসূল (সা.) কুরাইশদের নিকট দীনের দাওয়াত পৌছে দিয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির পর মহানবি হযরত মুহাম্মদ (সা.) বিপথগামী মক্কাবাসীর নিকট ইসলাম প্রচার আরম্ভ করেন। তিনি ঘোষণা করেন, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল। তিনি আরও ঘোষণা করেন, ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, আল-কুরআন এ ধর্মের পবিত্র গ্রন্থ। আল্লাহ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ামক এবং সবকিছুর মালিক।তিনি সকল সৃষ্টির জীবন ও মৃত্যুদানকারী। উদ্দীপকে মহানবি (সা.)-এর কুরাইশদের ইসলামের দাওয়াত দানের একটি প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। যেখানে কুরাইশদের ঔদ্ধত্য প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষাপটেই মহান আল্লাহ সূরা আল-লাহাব নাজিল করেছিলেন। প্রথম তিন বছর তিনি গোপনে তাঁর আত্মীয়স্বজনকে ইসলামের দাওয়াত দিলেন। পরে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলামের পথে দাওয়াত দেওয়া শুরু করলেন। উদ্দীপকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে রাসুলুল্লাহ (সা.) সাফা পাহাড়ে আরোহণ করে কুরাইশদের উদ্দেশ্যে বলেন- আমি এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি। যা রাসুল (সা.)-এর দীনের দাওয়াতের শামিল।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রাসুলুল্লাহ্ (সাঃ) কুরাইশদের নিকট কী পৌঁছে দিয়েছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর