জনাব বারাকাত সাহেবের বিশ্বাসে ইমানের কোন মৌলিক বিষয়কে অস্বীকার করা হয়েছে? এরূপ বিশ্বাসের পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: জনাব বারাকাত সাহেবের বিশ্বাসে ইমানের মৌলিক বিষয় তাকদিরকে অস্বীকার করা হয়েছে, যা কুফরের অন্তর্ভুক্ত। এর পরিণতি খুবই ভয়াবহ। তকদির শব্দের অর্থ নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তায়ালা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই মানুষের জীবনের ভালোমন্দের নির্ধারণকারী। সবক্ষেত্রে এমন বিশ্বাস স্থাপন করাই হলো তকদিরে বিশ্বাস। বারাকাত সাহেবের বিশ্বাসে এ বিষয়টিকেই অস্বীকার করা হয়েছে। ইমানের মৌলিক বিষয়গুলোর কোনো একটি অস্বীকার করা হলেও তা কুফর হিসেবে গণ্য হবে। আর জনাব বারাকাতের আচরণে এরূপ অস্বীকৃতিই প্রকাশ পেয়েছে। উদ্দীপকের জনাব বারাকাত সাহেব ব্যবসায়ের সফলতাকে শুধু কর্মের উপর নির্ভরশীল মনে করেন। তার এ ধারণায় তকদিরে অবিশ্বাস প্রকাশ পেয়েছে। বারাকাত সাহেব তার কর্মকাণ্ডের কারণে দুনিয়াতে কাফির হিসেবে গণ্য হবে এবং পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তার এ কর্মকাণ্ডের জন্য আরও যেসব কুফল দেখা দিবে তা হলো-বারাকাত সাহেব আল্লাহ তায়ালাকে অবিশ্বাস করবে, তার নিয়ামত অস্বীকার করবে। সে আল্লাহ তায়ালার প্রতি অকৃতজ্ঞ হবে। সে আল্লাহ তায়ালার বিধিনিষেধ অমান্য করার কারণে সমাজে অবাধ্য ও অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হবে। বারাকাত সাহেবের নিকট দুনিয়ার জীবনই প্রধান। সুতরাং দুনিয়ায় ধনসম্পদের ও আরাম আয়েশের লোভে সে নানারকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়তে পারে। চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, সুদ-ঘুষ, জুয়া ইত্যাদিতে সে অভ্যস্ত হয়ে উঠতে পারে। বারাকাত সাহেব আল্লাহ তায়ালা ও তকদিরে অবিশ্বাস করে।ফলে সে যেকোনো বিপদে-আপদে ধৈর্যহারা হয়ে পড়ে। অন্যদিকে, তকদিরে বিশ্বাস না থাকায় যেকোনো ব্যর্থতায় সে চরম হতাশ হয়ে পড়ে। ফলে তার জীবন চরম হতাশার মধ্যে অতিবাহিত হয়। বারাকাত সাহেবের আখিরাত, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস না থাকায় দুনিয়ার স্বার্থে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার ইত্যাদি যেকোনো পাপ ও অনৈতিক কাজ সে বিনা দ্বিধায় করতে পারে। এভাবে তার মাধ্যমে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে। বারাকাত সাহেব আল্লাহ তায়ালার বিধি-বিধান ও আদেশ-নিষেধের কোনো পরোয়া করে না; বরং আল্লাহ তায়ালা, ইসলাম ও মুসলমানদের সাথে বিদ্রোহ ও বিরোধিতা করে।ফলে আল্লাহ তায়ালা তার প্রতি অসন্তুষ্ট হন। অতএব উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, উদ্দীপকের বারাকাত সাহেবের কর্মকাণ্ডের পরিণাম ও কুফল অত্যন্ত ভয়ঙ্কর।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব বারাকাত সাহেবের বিশ্বাসে ইমানের কোন মৌলিক বিষয়কে অস্বীকার করা …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর