জনাব ইমন সাহেবের কর্মকাণ্ডে আখলাকে যামিমার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব ইমন সাহেবের কর্মকাণ্ডে আখলাকে যামিমার ঘুষের লেনদেন বিষয়টি প্রকাশ পেয়েছে। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। যা উদ্দীপকের জনাব ইমন সাহেবের কাজে লক্ষণীয়। উদ্দীপকে ইমন সাহেব সরকারি চাকরিজীবী হয়েও কর্মস্থলে জনসাধারণের থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন। ইমন সাহেবের এ কাজটিই মূলত ঘুষ বা উৎকোচ গ্রহণ। সমাজের নানাভাবে ঘুষের প্রচলন দেখা যায়। সাধারণত ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর নিজ দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করে এবং আমানতের খেয়ানত করে। নিজ ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে। ঘুষদাতা ও ঘুষখোর অন্যের অধিকার হরণ করে। ফলে অধিকার বঞ্চিতদের সাথে তাদের শত্রুতা সৃষ্টি হয়। সমাজে মারামারি-হানাহানির সূত্রপাত হয়। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) সুদ ও ঘুষের লেনদেনকারীকে অভিসম্পাত করেছেন। নবি করিম (সা.) বলেছেন, 'ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের উপরই আল্লাহর অভিসম্পাত' (বুখারি ও মুসলিম)। ঘুষখোরদের পরিণতি প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, 'ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।' (তাবারানি) পরিশেষে বলা যায়, ঘুষ লেনদেন অত্যন্ত গর্হিত কাজ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগণ এরূপ কাজ কখনই করতে পারে না। তাই আমাদের সকলের সুদ ও ঘুষের লেনদেন থেকে বিরত থাকা উচিত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব ইমন সাহেবের কর্মকাণ্ডে আখলাকে যামিমার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর