রুমীর বক্তব্যে আকাইদের যে বিষয়টি লঙ্ঘিত হয়েছে তা চিহ্নিতপূর্বক সাদীর বাবার বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: রুমীর বক্তব্যে আকাইদের খতমে নবুয়তের বিষয়টি লঙ্ঘিত হয়েছে। কারণ সে মনে করে, হযরত মুহাম্মদ (স.)-এর পর গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবি হিসেবে বিশ্বাস করা জরুরি। অথচ পবিত্র কুরআনে মহানবি (স.)-কে সর্বশেষ নবি হিসেবে ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, "মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল আহযাব : ৪০) এছাড়াও মহানবি (স.) বলেছেন, "আমিই সর্বশেষ নবি, আমার পরে আর কোনো নবি নেই।” (মুসলিম)সাদীর বাবার বক্তব্য হলো- প্রকৃত ইমানদার হতে হলে ইসলামের মৌলিক বিষয়সমূহের ওপর অবশ্যই ইমান রাখতে হবে। তার এ বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামের মৌলিক বিষয় ৭টি। যথা- ১. আল্লাহর প্রতি বিশ্বাস, ২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ৩. আসমানি কিতাবে বিশ্বাস, ৪. নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস, ৫. আখিরাতে বিশ্বাস, ৬. তাকদিরে বিশ্বাস ও ৭. মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। এগুলোতে পূর্ণ ইমান রাখতে হয়। এর কোনো একটিতে ইমান না রাখলে সে মুমিন থাকে না। যেমন উদ্দীপকের রুমী নবি-রাসুলগণের প্রতি বিশ্বাসে বিকৃতি ঘটিয়েছে। তাই তার ইমান বিনষ্ট হয়েছে। এজন্যই সাদীর বাবা উত্ত বক্তব্য দিয়েছেন, যা ইমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা খতমে নবুয়তে বিশ্বাস স্থাপন ইসলামের মৌলিক বিষয়ের অন্তর্গত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রুমীর বক্তব্যে আকাইদের যে বিষয়টি লঙ্ঘিত হয়েছে তা চিহ্নিতপূর্বক সাদী…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর