রিমার বিশ্বাস কি সঠিক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রিমার বিশ্বাস সঠিক বা যথার্থ। কেননা রিমার বিশ্বাসে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মহান আল্লাহর প্রতি বিশ্বাস বা তাওহিদ প্রতিফলিত হয়েছে। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার। তাঁর সত্তা ও গুণাবলি তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তাঁরই জন্য নির্ধারিত। বিপদে-আপদে তিনিই একমাত্র সাহায্যকারী। আল্লাহ তায়ালার প্রতি এরূপ বিশ্বাস স্থাপনই হলো তাওহিদ যা রিমার বিশ্বাসে প্রকাশিত হয়েছে।রিমা সকল কাজে আল্লাহর উপর ভরসা রাখে। কারণ সে মনে করে সবপ্রশংসা ও ইবাদত আল্লাহ তায়ালার প্রাপ্য। তিনি সকল গুণের আধার।আল্লাহ তায়ালা আমাদের রব, সৃষ্টিকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। এ পৃথিবী এবং এর মধ্যকার সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তামহান আল্লাহ। সব সৃষ্টি তাঁর মুখাপেক্ষী। তাই মানুষের কর্তব্য হলো আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ইবাদত ও প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী হিসেবে মেনে নিয়ে সবসময় তাঁর সাহায্য কামনা করা এবংনিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আর এ চেতনাই হলো ইমানের মূল বিষয়, যা উদ্দীপকে রিমার বিশ্বাসে প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রিমার বিশ্বাস কি সঠিক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর