কামাল উদ্দিনের চরিত্রে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা চিহ্নিতপূর্বক ব্যবসায়ী সমিতির সভাপতির বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: কামাল উদ্দিনের চরিত্রে নিফাকি প্রকাশ পেয়েছে। কারণ কামাল উদ্দিন লোকমানের নিকট থেকে দুই মাস পর ফেরত দেওয়ার শর্তে পঁচিশ হাজার (২৫,০০০) টাকা ঋণ নেয়। কিন্তু কামাল উদ্দিন সামর্থ্য থাকা সত্ত্বেও ওই ঋণের টাকা ফেরত দেয়নি এবং এ নিয়ে উভয়ের মাঝে ঝগড়া হয়। কথা দিয়ে কথা না রাখা বা ওয়াদা ভঙ্গ করা নিফাকের লক্ষণ। মহানবি (স.) মুনাফিকের চিহ্ন বর্ণনা করে বলেছেন, “মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি) তাই কামাল উদ্দিনের কাজটি হলো নিফাক। কামাল উদ্দিনের উক্ত কাজের প্রতি ইঙ্গিত করে ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, আমাদের সবারই কথা ও কাজে মিল রাখা প্রয়োজন। সভাপতির এ বক্তব্যটি যথার্থ। ওয়াদা রক্ষা করা মুমিনের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। এ মর্মে মহানবি (স.) বলেছেন, “যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দীন নেই।” (মুসনাদে আহমাদ) কথায় ও কাজে মিল না থাকলে বিশ্বস্ততা ভঙ্গ হয়। ফলে ওই ধরনের লোককে সমাজে ঘৃণার চোখে দেখা হয়।তাই সবার উচিত কথা ও কাজের মধ্যে সমন্বয় রাখা।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
কামাল উদ্দিনের চরিত্রে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা চিহ্নিতপূর্বক ব্য…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর