শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সাদীর কথায় ইমানের কোন মৌলিক বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সাদীর কথায় ইমানের মৌলিক বিষয় আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের প্রকাশ পেয়েছে।সাদীর বক্তব্য হলো- 'দেখ প্রকৃতি আমাদের কতকিছু দিয়েছে। প্রকৃতির নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই বিশ্বজগতের সবকিছু এক মহান সত্তার সৃষ্টি। তার এ বক্তব্যে মহান আল্লাহর পরিচয় এবং মহান আল্লাহর প্রতি বিশ্বাসের দিকটি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের অর্থ হলো আল্লাহ তায়ালা সকল কিছুর স্রষ্টা। তিনি হলেন খালিক। তিনি ব্যতীত যা কিছু আছে সবই তাঁরই সৃষ্টি বা মাখলুক। মানুষ যেমন তাঁর সৃষ্টি, তেমনি কীটপতঙ্গও তাঁর মাখলুক। বস্তুত জিন-ইনসান, আসমান-জমিন, পাহাড়-পর্বত, নদীনালা, সাগর-মহাসাগর, পশুপাখি, কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ-নক্ষত্র সবই আল্লাহ তায়ালার সৃষ্টি। আল্লাহ তায়ালা স্বয়ং সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুর লালনকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও নিয়ন্ত্রক। তিনি সকল সৃষ্টিকে এক রকম করে সৃষ্টি করেননি। এটি তাঁর পরীক্ষা। তিনি সৃষ্টিকুলকে নানাভাবে ভাগ করেছেন এবং সবকিছুকে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছেন। তাই বলা যায়, সাদীর কথায় ইমানের মৌলিক বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস প্রকাশ পেয়েছে।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

উদ্দীপকে সাদীর কথায় ইমানের কোন মৌলিক বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা…

উদ্দীপক

সাদী ও সামী একদিন ফসলের মাঠের মধ্যে হাঁটছিল। সাদী তখন সামীকে এই দিগন্তজোড়া ফসলের মাঠ ও তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী দেখিয়ে বলে, দেখ প্রকৃতি আমাদের কত কিছু দিয়েছে। প্রকৃতির নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই বিশ্বজগতের সবকিছু এক মহান সত্তার সৃষ্টি। সাদীর আত্মীয় রুমী সাদীকে বলে, হযরত মুহাম্মদ (স.)-এর পর গোলাম আহম্মদ নামে আরও একজন নবি এসেছিলেন। একথা শুনে সাদীর বাবা বলেন, প্রকৃত ইমানদার হতে হলে ইসলামের মৌলিক বিষয়সমূহের ওপর অবশ্যই ইমান রাখতে হবে।

Mymensingh · 2024

উত্তর

মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়।

উত্তর

ইসলামি জীবনদর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ তায়ালা বলেন, "আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।" (সূরা আল-বাকারা: ৪) তাই আখিরাতে জবাবদিহিতার ভয় না থাকলে মানুষ যেকোনো অন্যায় নির্ধিদ্বায় করতে পারে। পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্যও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্যপথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পড়ে। এ কারণেই আখিরাতে বিশ্বাস অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে সাদীর কথায় ইমানের মৌলিক বিষয় আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের প্রকাশ পেয়েছে।সাদীর বক্তব্য হলো- 'দেখ প্রকৃতি আমাদের কতকিছু দিয়েছে। প্রকৃতির নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই বিশ্বজগতের সবকিছু এক মহান সত্তার সৃষ্টি। তার এ বক্তব্যে মহান আল্লাহর পরিচয় এবং মহান আল্লাহর প্রতি বিশ্বাসের দিকটি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের অর্থ হলো আল্লাহ তায়ালা সকল কিছুর স্রষ্টা। তিনি হলেন খালিক। তিনি ব্যতীত যা কিছু আছে সবই তাঁরই সৃষ্টি বা মাখলুক। মানুষ যেমন তাঁর সৃষ্টি, তেমনি কীটপতঙ্গও তাঁর মাখলুক। বস্তুত জিন-ইনসান, আসমান-জমিন, পাহাড়-পর্বত, নদীনালা, সাগর-মহাসাগর, পশুপাখি, কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ-নক্ষত্র সবই আল্লাহ তায়ালার সৃষ্টি। আল্লাহ তায়ালা স্বয়ং সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুর লালনকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও নিয়ন্ত্রক। তিনি সকল সৃষ্টিকে এক রকম করে সৃষ্টি করেননি। এটি তাঁর পরীক্ষা। তিনি সৃষ্টিকুলকে নানাভাবে ভাগ করেছেন এবং সবকিছুকে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছেন। তাই বলা যায়, সাদীর কথায় ইমানের মৌলিক বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস প্রকাশ পেয়েছে।

উত্তর

রুমীর বক্তব্যে আকাইদের খতমে নবুয়তের বিষয়টি লঙ্ঘিত হয়েছে। কারণ সে মনে করে, হযরত মুহাম্মদ (স.)-এর পর গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবি হিসেবে বিশ্বাস করা জরুরি। অথচ পবিত্র কুরআনে মহানবি (স.)-কে সর্বশেষ নবি হিসেবে ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, "মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল আহযাব : ৪০) এছাড়াও মহানবি (স.) বলেছেন, "আমিই সর্বশেষ নবি, আমার পরে আর কোনো নবি নেই।” (মুসলিম)সাদীর বাবার বক্তব্য হলো- প্রকৃত ইমানদার হতে হলে ইসলামের মৌলিক বিষয়সমূহের ওপর অবশ্যই ইমান রাখতে হবে। তার এ বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামের মৌলিক বিষয় ৭টি। যথা- ১. আল্লাহর প্রতি বিশ্বাস, ২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ৩. আসমানি কিতাবে বিশ্বাস, ৪. নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস, ৫. আখিরাতে বিশ্বাস, ৬. তাকদিরে বিশ্বাস ও ৭. মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। এগুলোতে পূর্ণ ইমান রাখতে হয়। এর কোনো একটিতে ইমান না রাখলে সে মুমিন থাকে না। যেমন উদ্দীপকের রুমী নবি-রাসুলগণের প্রতি বিশ্বাসে বিকৃতি ঘটিয়েছে। তাই তার ইমান বিনষ্ট হয়েছে। এজন্যই সাদীর বাবা উত্ত বক্তব্য দিয়েছেন, যা ইমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা খতমে নবুয়তে বিশ্বাস স্থাপন ইসলামের মৌলিক বিষয়ের অন্তর্গত।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।